জোঁককে ভয় নয়, চিনে নিই ওর উপকারিতা

 




বর্ষাকাল চলে আসছে। চলনবিলের অনেক মানুষ এই সময় বিলের পানিতে নেমে কাজ করেন—ধান রোয়া, মাছ ধরা, নৌকা চালানো এসব। আর তখনই মাথায় আসে একটা ভয়—জোঁক ধরবে না তো?

কিন্তু জানেন কি, এই জোঁক আমাদের শরীরের জন্য অনেক উপকারী হতে পারে?

একটা জোঁক ২ থেকে ১৫ মিলি পর্যন্ত রক্ত শুষে নিতে পারে। কিন্তু শুধু রক্তই না, ওর লালায় এমন কিছু উপাদান থাকে যা

• শরীরের দূষিত রক্ত বের করে দেয়

• রক্ত পাতলা রাখে

• পচনশীল জায়গার রক্ত সরিয়ে নতুন রক্ত চলাচল করতে সাহায্য করে

• এমনকি রক্তে শর্করাও কমায়

জোঁকের শরীর থেকে একটা প্রোটিন আসে শরীরে, যেটা অনেক শক্তিশালী জীবাণু মারতে পারে।

আর যাদের বাত বা জয়েন্টে ব্যথা আছে, তারা জোঁক থেরাপি নিলে অনেক সময় উপকার পান। ব্যথার জায়গায় জোঁক দিলে রক্ত চলাচল ভালো হয়, ব্যথাও কমে।

তাই জোঁক দেখলেই ভয় পাওয়ার কিছু নেই। এটা শুধু রক্তচোষা না, প্রাকৃতিক চিকিৎসকও বটে ।

মন্তব্যসমূহ